নরসিংদীতে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত ২৪ জুলাই জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটা।
বুধবার সকালে প্রতিদিনের সংবাদ পাঠক ফোরাম, নরসিংদী’র উদ্যোগে পাঠক ফোরাম নরসিংদী জেলা শাখার সভাপতি ও আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধার নেতৃত্বে পৌরসভা থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি নরসিংদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে নরসিংদী পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন নরসিংদী পৌরসভার মেয়র মো: কামরুজ্জামান কামরুল।
প্রতিদিনের সংবাদ পাঠক ফোরাম নরসিংদী জেলা শাখার সভাপতি ও আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন, নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী জেলা পরিষদের সদস্য হাজী আবদুল বাতেন মাহমুদ, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা, দৈনিক প্রতিদিনের সংবাদ’র নরসিংদী জেলা প্রতিনিধি বশির আহম্মেদ মোল্লা প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম ভুইয়া, নরসিংদী পৌরসভা নগর পরিকল্পনাবিদ মুসফিক আহমেদ, জেলা পরিষদ হিসাব রক্ষক কর্মকর্তা অনিল চন্দ্র দাস, নরসিংদী এডিটরস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদীন, নরসিংদী পৌরসভার কাউন্সিলর দিদার হোসেন পটু ও কাউন্সিলর ইয়াছমিন সুলতানা, সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম জহির, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ভ্ইূয়া, নরসিংদী জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ভূইয়া রফিক,জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি হাসিবুল হাসান মিন্টু, নরসিংদী পৌর কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ও সেক্রেটারী হোসাইন লিটন, রায়পুরা প্রতিনিধি মনিরুজ্জামান মনির,পলাশ প্রতিনিধি আল-আমিন, শিবপুর শাখায়াত হোসেন প্রধান, সাংবাদিক এস এম শরিফ মিয়া, সাংবাদিক রফিুলক হক, সাংবাদিক অজয় সাহা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া বলেন, সাংবাদিকদের কলম থাকতে হবে দেশ ও জাতির কল্যাণে। আজকাল দেখা যায় অন্যায় ভাবে কারো মানহানি করার উদ্দেশ্যে কোন কোন সাংবাদিক অপসাংবাদিকতা করে থাকেন। দৈনিক প্রতিদিনের সংবাদ এর ব্যতিক্রম থেকে সমাজের সঠিক চিত্র তুলে ধরবে এ প্রত্যাশা করি। উদ্বোধনী বক্তব্যে পৌর মেয়র মো: কামরুজ্জামান কামরুল বলেন,‘ নাম কাউকে বিখ্যাত করেনা, কর্মগুনেই বিখ্যাত হয়। দৈনিক প্রতিদিনের সংবাদ পাঠকদের আশা আকাঙ্খা পূরণের মাধ্যমে বিখ্যাত হবে বলে আমার বিশ্বাস।’
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেন, প্রতিদিনের সংবাদ ইতিমধ্যে নরসিংদীর পাঠক প্রিয় হয়ে উঠেছে। আশা করি এ পত্রিকার কলম সৈনিকরা দেশ ও জাতির কল্যাণে সংবাদ পরিবেশনের মাধ্যমে আরো পাঠক প্রিয়তা অর্জন করতে সক্ষম হবে।
(এসএইচআর/এসএএম/ ২৬ জুলাই ২০১৮)



