চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা মঙ্গলবার
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর’১৮) মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী মঙ্গলবার (৩১ জুলাই) ঘোষণা করা হবে এ মুদ্রানীতি।
রোববার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্বে) সাঈদা খানম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওইদিন সকাল ১১ টায় বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর’২০১৮) জন্য বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি সংবলিত ও মনিটারি পলিসি স্টেটমেন্ট’ প্রকাশ করা হবে।
(এসএএম/ ২৯ জুলাই ২০১৮)



