বিএসইসিতে অনুমোদিত প্রতিনিধিদের নিয়ে ৫ দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: অনুমোদিত প্রতিনিধিদের নিয়ে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।
রোববার সকালে কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এই কর্মসূচির উদ্বোধন করেন।
বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করেছে।
পুঁজিবাজারে কর্মকর্তাদের দায়িত্ব কর্তব্য এবং নৈতিক মান, আচরণ বিধিসহ অনেক নতুন বিষয় অন্তর্ভুক্তির মাধ্যমে ১টি সার্টিফিকেশন কোর্সে রূপান্তর করা হয়েছে।
পর্যায়ক্রমে অনুমোদিত প্রতিনিধি, কমপ্লায়েন্স অফিসারসহ পুঁজিবাজারে কর্মরত সকলের এই সনদ গ্রহণ করা বাধ্যতামূলক করা হবে।
(এসএএম/ ০৫ আগস্ট ২০১৮)



