দা কফি বিন অ্যান্ড টি লিফের সকল পণ্যে ১৫ শতাংশ ছাড় পাবেন ইউসিবি কার্ডগ্রহীতারা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সকল ভিসা ও মাস্টার ক্রেডিটকার্ড গ্রহীতাবৃন্দ দা কফি বিন এন্ড টি লিফের সকল পণ্যে ১৫% ছাড় উপভোগ করতে পারবেন। সম্প্রতি দা কফি বিন অ্যান্ড টি লিফের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে ইউসিবি।
ইউসিবি’র এভিপি ও হেড অব রিটেল বিজনেস তৌফিক হাসান এবং দা কফি বিন এন্ড টি লিফের হেড অব অপারেশন্স মোস্তাফা নুর-ই-সাফা স্ব স্ব প্রতিষ্টানের পক্ষে চুক্তি সই করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস নেহাল এ হুদা, ইউসিবি’র ভাইস প্রেসিডেন্ট মো. গিয়াস উদ্দিন, কফি বিন এন্ড টি লিফের সিনিয়র ম্যানেজার অপারেশন্স ও সাপ্লাই চেইন মো. রবিউল ইসলাম কম্পন, কফি বিন এন্ড টি লিফের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ আবরার রাজ্জাক সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
(এসএএম/ ০৫ আগস্ট ২০১৮)



