নরসিংদীতে দুর্নীতি বিরোধী আলোচনা ও মতবিনিময় সভা

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ‘দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন’-এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, বিভাগ ও সাংবাদিকদের সাথে দুর্নীতি বিরোধী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকেলে জেলা প্রশাসক হল রুমে অনুষ্ঠিত সভায় প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন’র মহাপরিচালক (তদন্ত) মো: মোস্তাফিজুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম’র সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ এটিএম রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল আউয়াল, অতিরিক্ত জেলা পুলিশ সুপার জাকির হাসান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য কান্ত দাস ।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম’র সঞ্চলানায় সভায় বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, গোলাম মোস্তফা মিয়া, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক লতাফত হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুণ অর রশিদ প্রমূখ।

এসময় জেলার সকল সরকারী দপ্তরের প্রধান, জেলায় কমরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কমীসহ সূধী মহল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যের দুর্নীতি দমন কমিশন’র মহাপরিচালক (তদন্ত) মো: মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ তলা বিহীন ঝুড়ির একটি দেশ এ কথাটি এখন আর প্রযোজ্য নয়। প্রতিটি সেক্টরেই এখন দুর্নীতি কমেছে। যদি ১০০ ভাগ দুর্নীতি মুক্ত হতে পারে তবে বাংলাদেশের জিডিপি অনেক গুন বৃদ্ধি পাবে।

এর আগে তিনি জেলার মৌলভী তোফাজ্জাল হোসেন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে দুর্নীতি বিরোধী আলোচনা করেন।

(এসএইচআর/এসএএম/ ১৩ আগস্ট ২০১৮)

 

 

 

 


Comment As:

Comment (0)