লাফার্জহোলসিম ও ডেল্টা লাইফ এর মধ্যে চুক্তি; পাবেন জীবন ও স্বাস্থ্য বীমার সুবিধা

বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকা: লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মধ্যে চুক্তি হয়েছে। চুক্তির আওয়তায় থাকবে জীবন ও স্বাস্থ্য বীমা।

গতকাল মঙ্গলবার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা রাজেশ কে সুরানা এবং ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির অধীনে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা জীবন বীমা ও স্বাস্থ্য বীমার সুবিধা ভোগ করবেন।

(কেএইচকে / ১৫ আগস্ট ২০১৮)


Comment As:

Comment (0)