জাতীয় শোক দিবস উপলক্ষে রিহ্যাবের আলোচনা ও দোয়া মাহফিল

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে দেশের আবাসন ব্যবসায়িদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

বুধবার দুপুরে রাজধানীর সোনারগাঁও রোডে রিহ্যাবের প্রধান কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল শেষে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য প্রদান করেন রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন), এমপি এবং ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-২ আবৃত্তিকার আহকাম উল্লাহ।

এসময় রিহ্যাব এর প্রেস এ্যান্ড মিডিয়া কমিটির কো-চেয়ারম্যান কামাল মাহমুদ, রিহ্যাব পরিচালক নাইমুল হাসান, আসাদুর রহমান জোয়ার্দ্দার, প্রকৌশলী আল আমিন, মোঃ শাকিল কামাল চৌধুরী, ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, স্থপতি এ. কে. এম. কামরুজ্জামান, মোঃ জহির আহমেদ, প্রকৌশলী এন এম এম নূর কুতুবুল আলম এবং রিহ্যাব সদস্য কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১৫ আগস্ট ২০১৮)


Comment As:

Comment (0)