ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম ২ এপ্রিল ২০১৭, রবিবার একাডেমি’র কনফারেন্স হলে উদ্বোধন করা হয়েছে।
ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মাবুদ পিপিএম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিটিআরএ’র মহাপরিচালক ড. মাহমুদ আহমেদ।
দুই মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামে দেশের ২৭টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও এমবিএ পর্যায়ের ৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করছেন।
(এসএএম/ ০৩ এপ্রিল ২০১৭)



