জেনেক্স ইনফোসিসের আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজার থেকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন পেল জেনেক্স ইনফোসিস লিমিটেড।

মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৫৬তম নিয়মিত কমিশন সভায় এ কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কমিশন সূত্রে এ তথ্য জানা গেছ্

সূত্র জানায়, কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

এ টাকা কোম্পানিটি কল সেন্টারের ব্যবসা সম্প্রসারণ, আংশিক ঋণ পরিশোধ এবং আইপিও খরচে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৮৯ টাকা। পুনঃমূল্যায়ন ছাড়া কোম্পানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৩.৯৬ টাকা।

প্রসঙ্গত, জেনেক্স ইনফোসিস বাংলাদেশের বৃহত্তম বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান। জেনেক্স ইফোসিস লিমিটেডের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রয়েছে।  আর এ কোম্পানিতে জেনেক্স ইনফোসিসের ৯৯.৯৯ শতাংশ শেয়ার হোল্ডিং রয়েছে। সাবসিডিয়ারি এ কোম্পানির হিসাব নিরীক্ষাসহ জেনেক্স ইনফোসিসের সমন্বিত ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.০২ টাকা এবং পুনঃমূল্যায়ন ছাড়া শেয়া্র প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৩.৯৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

(এমআইআর/এসএএম/ ০৪ সেপ্টেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)