উন্নতমানের মোটরসাইকেল রপ্তানি করছে রানার
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: উন্নতমানের সৌখিন মোটরসাইকেল রপ্তানি করতে যাচ্ছে দেশের অন্যতম কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড।
নেপালের পর এবার প্রতিষ্ঠানটির নজর এখন ভুটান, মায়ানমার, ভারতের সাতটি রাজ্য (সেভন সিস্টার) আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ উচ্চ প্রযুক্তির মোটরসাইকেল রপ্তানি করতে যাচ্ছে এই কোম্পানিটি। এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সম্প্রতি ১৬৫ থেকে ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল রপ্তানির জন্য কাঁচামাল আমদানির অনুমতি পেয়েছে রানার অটোমোবাইলস লিমিটেড।
(এসএএম,/ ০৫ সেপ্টেম্বর ২০১৮)



