ঢাকা-সিলেট রুটে ইউএস বাংলার ফ্লাইট চালু
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা-সিলেট রুটে সান্ধ্যকালীন ফ্লাইট চালু করেছে দেশের বেসরকারি খাতের অন্যতম বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এই ফ্লাইটটি চালু করছে এ বিমান সংস্থাটি।
ইউএস-বাংলা এয়ারলাইন্স সিলেট অফিসের সেলস ইনচার্জ হামিদ বিন হানিফ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ইতিমধ্যে সিলেট থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে আমাদের একটি ফ্লাইট নিয়মিত ঢাকায় যাচ্ছে।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে সিলেট রুটে একটি ফ্লাইট চালু হচ্ছে। এই ফ্লাইটটি রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
(এসএএম/ ০৮ সেপ্টেম্বর ২০১৮)



