‘কেটলি থেকে বাংলাদেশ ব্যাংকে আগুন’

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের বিদ্যুৎ ব্যবস্থাপনার দুর্বলতায় শর্ট সার্কিট থেকে ১৪তলার একটি কেটলিতে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

সোমবার বিকেলে প্রতিবেদনের এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান।

তিনি বলেন, ‘৩০তলা ভবনে ইলেকট্রিক বা বিদ্যুতের ব্যবস্থাপনা যেভাবে থাকা দরকার তা নেই। একই সঙ্গে নেই সতর্কতামূলক ব্যবস্থাও। এ কারণে ঘটনার দিন শর্ট সার্কিট থেকে একটি কেটলিতে আগুন জ্বলে ওঠে। সেখান থেকে সৃষ্ট আগুনে তিনটি কম্পিউটার ও ইউপিএস, স্ক্যানার ও ফটোকপি মেশিন, দুটি প্রিন্টার, কয়েকটি চেয়ার-টেবিল ও আসবাবপত্র পুড়ে যায়। যা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’

ব্যাংকের অগ্নিনির্বাপণ প্রসঙ্গে আহমেদ খান বলেন, ‘এত বড় ভবনে আগুন নেভানোর ব্যবস্থা থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম। আর যারা প্রাথমিকভাবে আগুন নেভাবেন তাদের সে ধরনের প্রশিক্ষণ নেই, কিংবা মহড়াও দেওয়া হয়নি। এ কারণে ঘটনার দিন ব্যাংক কর্তৃপক্ষ আগুন নেভাতে পারেনি। সেক্ষেত্রে হয়তো কোনো ধরনের ক্ষতি নাও হতে পারত। এরকম আরো কিছু সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।’

এর আগে ব্যাংকের গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিদেন জমা দেয়। সেখানেও ১৪তলার জিএমের রুমের একটি কেটলি থেকে আগুনের সূত্রপাত বলে তদন্তে বেরিয়ে আসে।

 

(ইউএম/ ৩ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)