সাংবাদিক নদী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বে-সরকারী টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি নারী সাংবাদিক সুবর্না আক্তার নদী হত্যার প্রতিবাদ ও দোষিদের বিচারের আওতায় এনে শাস্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।
বৃহস্পতিবার সকালে জেলা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং স্থানীয় সাংবাদিকদের আয়োজনে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী মানবন্ধনে অংশ নেয় স্থানীয় বেশ কয়েকটি পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ অন্যান্যরা । এসময় বক্তারা সাংবাদিক নদীসহ সারা দেশের বিভিন্ন স্থানে খুন, গুমের শিকার হওয়া সাংবাদিকদের হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও অবিলম্বে খুন গুম বন্ধের দাবি জানান।
(এসএইচআর/ এসএএম/ ০৮ সেপ্টেম্বর ২০১৮)



