‘সবুজে হোক সয়লাব-আমাদের প্রিয় বাংলাদেশ’

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  ভ্রমণ পিপাসু তারুণ্য মানেই উদ্যমি,উচ্ছল,উচ্ছ্বসিত। জগতটাকে ঘুরে ঘুরে দেখার আপ্রাণ চেষ্টা। তবে ঘুরাঘুরির পাশাপাশি চাই সামাজিক দায়বদ্বতা। আগামী প্রজম্ম’র জন্য অনুকরণী-অনুসরণীয় কিছু করতে পারা। ভবিষ্যৎ প্রজম্ম বুক ভরা নিশ্বাস নিয়ে যেন বলতে পারে,আহ্ আমাদের দেশটা কত সুন্দর। সবুজে ঘেরা তার চারপাশ। দে-ছুট ভ্রমণ সংঘ তেমনি একটি ভ্রমণ সংগঠন, যার প্রতিটা সদস্য মুখিয়ে থাকে সময়-সুযোগমত দেশ ও দেশের জনগণের প্রয়োজনে যে কোন সেচ্ছ্বাসেবক মূলক কর্মকান্ডে নিজেদের জড়াতে। অসহায়দের জন্য শীত বস্ত্র,বন্যার্তদের ত্রাণ, খাঁচায় বন্দী বন্য পাখি অবমুক্তসহ পর্যটন প্রাকৃতিক ভারসাম্য বিনষ্টকারী খাবারের অপচনশীল মোড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখে থাকে। সম্প্রতি দে-ছুট “ সবুজে হোক সয়লাব-আমাদের প্রিয় বাংলাদেশ” এই শ্লোগান তুলে দেশের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ অভিযানে অংশ নিয়েছে।

ইতিমধ্যে ময়মনসিংহ জেলার ত্রিশাল, ঢাকা জেলার ধামরাই ও সাভার উপজেলার নামাগেন্ডা গ্রামে বিভিন্ন জাতের কাঠ,ওষুদি এবং ফলজ গাছের চারা লাগিয়েছে। চারা লাগানোর সঙ্গে সঙ্গে এর রক্ষণাবেক্ষণের জন্য বেড়াও দেয়া হয়েছে। বৃক্ষরোপণের কর্মসূচী উপলক্ষে দে-ছুট ভ্রমণ সংঘ’র প্রধান প্রতিষ্ঠাতা ও চীফ অর্গানাইজার মো.জাভেদ হাকিম জানান, প্রতিবছর বৃক্ষরোপণ মৌসুমে যে হারে গাছের চারা লাগানো হয় তা যদি যথাযথ তদারকি করা যেত তাহলে পরের মৌসুমেই সেখানে আর চারাগাছ লাগাতে হত না।সেই জায়গাটা ছায়া ঘেরা থাকত। তাই দে-ছুট বৃক্ষরোপণের পাশাপশি স্থানিয়দের উপর গাছের পরিচর্যারও দায়িত্ব অর্পণের ব্যবস্থা করেছে। তিনি বলেন, দেশে যে হারে নগরায়নের কারণে প্রতিদিন গাছ কাটা পরছে,সেই অনুপাতে নতুন করে গাছের চারা লাগানোর জন্য কারোই তেমন উদ্যোগ নেই।ফলে পরিবেশের উপর মারাত্মক চাপ পড়ছে।জলবায়ু অসহীষ্ণু হয়ে পরছে। পশু-পাখির খাদ্যাভাব,মানুষের মনন,বিরুপ আবহাওয়া,কোমল প্রকৃতির রুক্ষতা সব মিলিয়ে পরিবেশের ভারসাম্যই নষ্ট হবার পথে।  তিনি অন্যান্য ভ্রমণ সংগঠন গুলোকেও আহবান জানান বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করার জন্য। মো.জাভেদ হাকিম দে-ছুট এর বন্ধুদের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যখনি কোথাও ঘুরতে যাব তখনি সুযোগমত অন্তত একটি গাছের চারা হলেও সেখানে বুনে আসব।তিনি আবেগতাড়িত কণ্ঠে বলেন তার মৃত্যুর পরও যেন সংগঠন হতে বৃক্ষরোপণের কর্মসুচী অব্যাহত থাকে।

(জেডএইচ/এমআইআর/ ০৯ সেপ্টেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)