বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের পরিচালনা পর্ষদ সভা ২৭ সেপ্টেম্বর

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

(এমআইআর/ ১৭ সেপ্টেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)