আরও দুই বছরের জন্য বিএসইসির কমিশনার হলেন হেলাল উদ্দিন নিজামী

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আরও ২ বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়,  সরকারি আদেশ পেয়ে গতকাল সোমবার তিনি কমিশনে অফিস করেছেন।আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়া হয়েছে। এরআগেও দুই মেয়াদে তিনি মোট চার বছর বিএসইসির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, মো. হেলাল উদ্দিন নিজামি বিএসইসিতে যোগদানের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিষ্টেমস বিভাগে অধ্যাপনা করেন। তিনি ১৯৮০ সালে বাণিজ্য বিভাগে এসএসসি ও ১৯৮২ সালে এইচএসসি পাশ করেন। আর ১৯৮৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও ১৯৯০ সালে ফিন্যান্সে স্নাতকোত্তর করেন।

(এসএএম/ ১৮ সেপ্টেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)