আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘কর্পোরেট গভর্নেন্স কোড’ বিষয়ক কর্মশালা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্দেশিত ‘কর্পোরেট গভর্নেন্স কোড’ বিষয়ক ওয়ার্কশপ সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

২৬ সেপ্টেম্বর, বুধবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় রাজধানীর দৈনিক বাংলা মোড়ের আল-আরাফাহ্ টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ উক্ত ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। ওয়ার্কশপে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন চার্টার্ড সেক্রেটারি এস আব্দুর রশীদ এফসিএস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

ওয়ার্কশপে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু, ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুস সালাম, সদস্য আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লা, আলহাজ্জ সেলিম রহমান, আলহাজ্জ মোঃ লিয়াকত আলী চৌধুরী, মোঃ আমির উদ্দিন পিপিএম, আলহাজ্জ নাজমুল আহসান খালেদ, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খাঁন, আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, বদিউর রহমান, আলহাজ্জ ইঞ্জিনিয়ার খন্দকার মেছবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্জ আহামেদুল হক, আলহাজ্জ এ এন এম ইয়াহিয়া, আলহাজ্জ নিয়াজ আহমেদ, আলহাজ্জ মোহাম্মদ এমাদুর রহমান, ডাঃ মোঃ সফিউল হায়দার চৌধুরী, আনোয়ার হোসেন, খালিদ রহিম, এম কামাল উদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অংশগ্রহণ করেন।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং কোম্পানি সচিব ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২৭ সেপ্টেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)