জবি ফ্রেন্ডস-৯৫ এর পূনর্মিলনী সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস (১৯৯৫-৯৬) এর পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ১৭ বছর পর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে রাজধানীর রমনা চাইনিজ রেস্টেুরেন্টে সম্পন্ন হয় দিনব্যাপি এই আয়োজন।

অনুষ্ঠানে ১৯৯৫ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রায় শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দীর্ষদিন পরে প্রিয় সহপাঠিদের কাছে পেয়ে অনুষ্ঠানে এক আবেগগন পরিবেশের সৃষ্টি হয়। এসময় তারা স্মৃতিচারন ও পারস্পরিক মতবিনিময় করেন।

মতবিনিময়কালে প্রতিবছর এই অনুষ্ঠান আয়োজনে ঐকমত্য হন। এছাড়া যারা এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পারেননি তাদেরকে সহপাঠিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পরবর্তী আয়োজনে শামিল হওয়ার অনুরোধ জানানো হয়। পাশাপাশি JU FRIENDS’ 95-এই ফেসবুক পেজের মাধ্যমে কানেকটিভিটি তৈরিতে আহবান জানানো হয়।

উল্লেখ্য, ১৯৯৫ সালে সরকারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার ঘোষণা দেন তৎকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওইবছর ঘোষণা দিলেও এ ঘোষণা বাস্তবায়ন হতে সময় লাগে প্রায় ১০ বছর। ২০০৫ সালের ২০শে অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ পায়। বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে দীর্ঘদিন আন্দোলন ও বিভিন্ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে এটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করে এসেছে এ ব্যাচ (১৯৯৫-৯৬)। আর এখন বিশ্ববিদ্যালয়ে ১৩তম ব্যাচক চলছে। মানসম্পন্ন পড়াশুনা, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ও সফল অংশগ্রহনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

(এসএএম/ ২৯ সেপ্টেম্বর ২০১৮)

 

 


Comment As:

Comment (0)