আগাম জামিন পেলেন মওদুদ ও সানাউল্লাহ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : আগাম জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ অাহমদ ও বিএনপির অাইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। মঙ্গলবার (২ অক্টোবর ) বিচারপতি মোহাম্মদ অাব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেন এর অাদালত পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগের মামলায় পুলিশ রিপোর্ট দেওয়া পর্যন্ত তাদের জামিন দেন।
অাদালতে জামিন অাবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল অাবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
গত ৩০ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগেে ব্যারিস্টার মওদুদ অাহমদের বিরুদ্ধে একটি মামলা হয়। অার খিলগাঁও থানায় সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে চারটি মামলা হয়। এসব মামলায় অাগাম জামিন চেয়ে অাবেদন করলে অাদালত অাদালত জামিন মন্জুর করেন।
(জেএইচ/২ অক্টোবর ২০১৮)



