বিস্ফোরক মামলায় বিএনপির সাবেক এমপি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রোববার (০৭ অক্টোবর) মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীনকে ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাঁকনহাটির নিজ বাড়ি থেকে গ্রেফতার হওয়া শাহ নুরুল কবির শাহীন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ উপজেলা) আসনের এমপি ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। ঈশ্বরগঞ্জ থানা বিএনপির একাংশের সভাপতিও।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহামেদ কবির সোমবার (০৮ অক্টোবর) সকালে বলেন, শাহ নুরুল কবির শাহীনকে আদালতে পাঠানো হবে।
(জেএইচ/ ৮ অক্টোবর ২০১৮)



