টার্গেট অর্জনে আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই: ফরমান আর চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দিয়ে বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের মাসিক ব্যবসা পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (০৯ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে মাসিক এ সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস এম জাফর এবং মোহাম্মদ জুবায়ের ওয়াফাসহ শীর্ষ নির্বাহীবৃন্দ।

এসময় তিনি শ্রেণীকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাঙ্খিত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, জোনাল হেডগণ এবং নির্ধারিত শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ।

(জেএইচ/ ০৯ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)