হোম লোনের ওপর সুবিধা দিতে এমটিবি এবং এসইএলের মধ্যে চুক্তি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। এসইএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল এবং এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক চুক্তিপত্রে সই করেন।
চুক্তির ফলে এসইএলের গ্রাহকেরা এমটিবি হোম লোনের ওপর সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি
(এসএএম/ ০৫ এপ্রিল ২০১৭)



