শিবপুরে মৌ: তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
নরিসংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী শিবপুরে মৌ: তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তরের স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা এ ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন নরিসংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।
ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে বিদ্যালয়ের সামসুন্নাহার মিলনায়তে মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম মোল্লা এমপি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা তারেক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রিয় সহ সভাপতি নূর উদ্দিন মোল্লা, শিবপুর উপজেলা আ”লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, নরসিংদী জেলা পরিষদ সদস্য নাজিউর রহমান নাজির, পুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মান্নান জাকারিয়া, বিদ্যালয় পরিচালনা পর্ষদেও সিনিয়র সদস্য গোলাম সূজা উদ্দিন, শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম মোল্লা এমপি বলেন, এ দেশকে বিশ্বেও বুকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত করতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আজ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে অনুকরন করতে চায়। শিক্ষা একটি জাতিকে উন্নয়নের দিকে নিয়ে যেতে প্রধান ভুমিকা পালন করে। যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। বর্তমানে বাংলাদেশে শিক্ষিতের হার বেড়েছে। বাংলাদেশের অনেক যুবক তাদেও মেধা বিক্রি করে বিশ্বে অন্যান্য দেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল বিভাগ ৬৭ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট এ বিদ্যালয়ের একতলা ভবনটি নির্মান করবেন।
(এসএইচআর/এসএএম/ ১০ অক্টোবর ২০১৮)



