এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ৫
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১১ অক্টোবর) সিআইডির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের পাঁচ জনকে আটক করা হয়েছে।
গত শুক্রবার সারা দেশে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়।
(জেএইচ/ ১১ অক্টোবর ২০১৮)



