দিনাজপুরে জিপ-ট্রাক সংঘর্ষ, রংপুর এলজিইডির প্রকৌশলী নিহত

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উচিতপুর এলাকায় বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে জিপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রংপুর এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন নিহত হয়েছেন।

চিরিরবন্দর থানার ওসি হারেছুল ইসলাম জানান, সকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যোগ দিতে আফজাল হোসেন তার অফিসের জিপ গাড়িতে রংপুর থেকে দিনাজপুর যাচ্ছিলেন।দিনাজপুরের উচিতপুরে ট্রাকের সঙ্গে তার জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে আফজাল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। জিপ গাড়ির চালক আহত হয়েছেন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(জেএইচ/ ১১ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)