শিবপুরে পলিথিন ও কারেন্ট জাল বিক্রয়ের অপরাধে জরিমানা
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর শিবপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও কারেন্টজাল বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় শিবপুর বাজারের চাউল পট্টি মাইন উদ্দিনের দোকান থেকে ৬৯০ কেজি নিষিদ্ধ পলিথিন ও প্রায় ২০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। ।
বৃহস্পতিবার শিবপুর বাজারে নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুফল চন্দ্র গোলদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
এসময় তার সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা লিজা আক্তার বিথী, শিবপুর মডেল থানার এসআই মামুন ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট সুফল চন্দ্র গোলদার সাংবাদিকদেও জানান, নিষিদ্ধ মালামাল বিক্রয়ের অপরাধে ব্যবসায়ী মাইন উদ্দি কে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয় সেই সাথে দোকানে মজুতকৃত নিষিদ্ধ মালামাল জব্দ করা হয়েছে।
(এসএইচআর/এসএএম/ ১৩ অক্টোবর ২০১৮)



