সোনামসজিদ বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ১৬-২০ অক্টোবর

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি, বিনিয়োগবার্তা: হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারতের মহদিপুর স্থলবন্দর ৫ দিন ছুটি ঘোষণার কারণে ১৬ থেকে ২০ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার সন্তোষ সরেন জানান, আগের আমদানিকৃত পণ্যগুলো পানামা ইয়ার্ডের ভেতরে লোড-আনলোডের কাজ অব্যাহত থাকবে।

এছাড়া পাসপোর্টধারী যাত্রীদের জন্য সোনামসজিদ কাস্টমস ইমিগ্রেশন খোলা থাকবে।

২১ অক্টোবর রোববার থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম আবার শুরু হবে বলে ভারতের মহদিপুর বন্দরের সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভূপতি মণ্ডল জানিয়েছেন।

(এমএ/এসএএম/ ১৫ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)