শেখেরচরে ‘অপারেশন গর্ডিয়ান নট’ শেষ; নিহত ২

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদীর শেখেরচরের ভগিরথপুর এলাকায় জঙ্গি আস্তানায় অপারেশন ‘গর্ডিয়ান নট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অপারেশনকালে ওই ভবন থেকে এক পুরুষ ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, ‘নরসিংদীর আরেকটি আস্তানা মাধবদীর গাঙপাড় এলাকায়ও দিনের আলোতে অভিযান চালানো হবে। তাদেরকেও আত্মসমর্পণের আহ্বান জানানো হবে। আত্মসমর্পণ না করলে আমরা পরবর্তী অ্যাকশনে যাবো।’

‘ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতরা পুলিশের গুলিতে মারা গিয়েছে নাকি নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে মারা গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি’ বলে জানান তিনি।

সোমবার জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দুটি বাড়ি ঘিরে রাখে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট ও পুলিশ সদর দফতর এই যৌথ অভিযান পরিচালনা করছে।

(এসএইচআর/এসএএম/ ১৭ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)