নরসিংদীতে অজ্ঞাত যুবতির অর্ধগলিত লাশ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর হাড়িদোয়া নদী থেকে অজ্ঞাত এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার সকালে শহরতলীর চিনিশপুর কালীবাড়ীর পেছনে হাড়িদোয়া নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন কৃষক সকালে নদীর পাড়ে জমিতে কাজ করতে গেলে নদীতে কচুরি পানার মধ্যে যুবতির অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে নরসিংদী সদর মডেল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং তা ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নরসিংদী সদর মডেল থানার ওসি (তদন্ত) মো: সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল দেখে ধারণা করা হচ্ছে প্রায় ৮/১০ দিন পূর্বে যুবতিকে হত্যাকে লাশ গুম করার উেেদ্দশ্যে নদীতে কঢ়ুরি পানার নিচে ঢুবিয়ে রাখে দুর্বৃত্তরা। তিনি জানান, হত্যার সময় ওই যুবতির পড়নে সাদা ছেলোয়ার কামিজ পড়া ছিল।
(এসএইচআর/এসএএম/ ২৩ অক্টোবর ২০১৮)



