পোশাকশিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় জোর দিয়েছে বিডব্লিউবি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: তৈরি পোশাকশিল্পের চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে জোর দিয়েছে বেটার ওয়ার্ক বাংলাদেশ (বিডব্লিউবি)। বিডব্লিউবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে জানানো হয়, ঢাকায় গত মঙ্গলবার বিডব্লিউবির দ্বিতীয় স্টেকহোল্ডার বা অংশীজন ও ক্রেতা ফোরামে এই মত দেওয়া হয়। এতে দেশের পোশাকশিল্প খাতের জন্য নেওয়া কর্মসূচির অগ্রগতি ও অবশিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা এবং কর্মপরিবেশের উন্নয়ন ও কারখানাগুলোর প্রতিযোগিতাশীলতা নিয়ে পর্যালোচনা করা হয়।

ফোরামে মালিক-শ্রমিকদের সংগঠন ও ইউনিয়ন, সরকারি কর্মকর্তা এবং দেশ-বিদেশের পোশাক খাত-সংশ্লিষ্ট প্রতিনিধিরা মিলিয়ে ৩০০ জন অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) মহাসচিব ফারুক আহমেদ, বিডব্লিউবির কর্মসূচি ব্যবস্থাপক লুইস ভ্যানেগাস, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) মহাসচিব কুতুবউদ্দীন আহমেদ, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মিরন আলী এবং ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশনের (এনসিসিডব্লিউই) মহাসচিব আশিকুল ইসলাম বক্তব্য দেন।

(এসএএম/ ০৬ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)