আইপিওর অব্যহৃত টাকা অবকাঠামো উন্নয়নে ব্যবহার করবে আমরা নেটওয়ার্কস

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রাথমিক গণপ্রস্তাবের ( আইপিও) অব্যহৃত টাকা বিএমআরইর  অবকাঠামো উন্নয়নের কাজে ব্যবহার করবে পুঁজিবাজারে তালিকাভূক্ত আমরা নেটওয়ার্কস লিমিটেড।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কেম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির আইপিও প্রসপেক্টাসে উল্লেখিত বর্ননার মধ্যে ৩৯ লাখ ৫২ হাজার ২৯৮ টাকা কম খরচ করেছে আমরা নেটওয়ার্কস। প্রয়োজনীয় যন্ত্রপাতি কম দামে কিনতে পারায় এ পরিমান টাকা কম খরচ হয়েছে। এরমধ্যে বিএমআরই, ডাটা সেন্টার স্থাপন ও ওয়াইফাই স্থাপনের কম খরচ হয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৯৮ টাকা; আর ২৪ লাখ ২৪ হাজার টাকা ডেসকোর সঙ্গে ভিন্ন ডাটা সেন্টার স্থাপনের চুক্তি থাকায় ফেরত দেওয়া হয় নি। আর বেঁচে যাওয়া এ টাকা বিএমআরইর অবকাঠামো উন্নয়নে ব্যয় করতে চায় কোম্পানিটি।

তবে এজন্য আগামী ২৪ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের সম্মতি নেওয়া হবে বলে জানায় কোম্পানিটি।

(এসএএম/ ২৩ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)