আমরা টেকনোলজিসের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড । এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।
৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৫২ পয়সা।
৩০ জুন ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৩ টাকা ২৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর গুলশানের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
(এসএএম/ ২৪ অক্টোবর ২০১৮)



