প্রিমিয়ার ব্যাংকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক , বিনিয়োগবার্তা: ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে প্রিমিয়ার ব্যাংক লিমেটড।

রাজধানীর বনানীর ইকবাল সেন্টারে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

এ উপলক্ষ্যে েএক সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যাংকটি।

এত বক্তব্য রাখেন ব্যাংকটির চেয়ারম্যান এএইচএম ইকবাল হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন রানিং ওয়াটার বা বহমান পানির ধারা। এই প্রবাহ কেউ ধরে রাখতে পারবে না। আগামী ২০ বছরের মধ্যে বিশ্বের সব দেশে ছড়িয়ে যাবে বাঙালি নাগরিক। বিশ্বের সবকটি গুরুত্বপূর্ণ স্থানে বাঙালিদের শক্তিশালি অংশগ্রহণ থাকবে।

তিনি আরও বলেন, আগামী ১০ বছরের মধ্যে সৌদি আরবের চেয়েও ধনী হয়ে যাবে বাংলাদেশ। কারণ বর্তমান অবস্থায় যারা শিক্ষিত তাদের কাজের মূল্য অশিক্ষিতদের চেয়ে অনেক বেশি। ক্রমাগতভাবে দেশে শিক্ষিত লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ১০ বছর পর আমাদের দেশের শিক্ষিত লোকের সংখ্যা আরও বাড়বে। তখন এই দেশের অর্থনৈতিক চাকা তরান্বিত হবে বর্তমানের চেয়ে অনেক বেশি।

উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপদেষ্টা মো. আলী, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম (এফসিএমএ) এবং ব্যাংকের অন্যতম পরিচালক জামাল আহমেদ।

চেয়ারম্যান আরও বলেন,  ‘যেসব গ্রাহকরা আমাদের সাথেই যাত্রা শুরু করেছিলো এবং যারা আমাদের এই অর্জনের যাত্রার প্রতিটি মুহূর্ত আমাদের সাথে ছিলেন, তাদের জানাই ধন্যবাদ এবং প্রাণঢালা শুভেচ্ছা। আমাদের উন্নয়নে আপনারা প্রত্যেকেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আপনাদের সাহায্য ও ভালোবাসা ছাড়া আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতামনা।’

ব্যাংকটির উপদেষ্টা মুহাম্মদ আলী ব্যাংকটির উন্নততর আর্থিক অন্তর্ভুক্তির আলোকে দেশের অর্থনীতিতে অবদানের পেছনে ব্যবসায়িক কর্মপদ্ধতির  কৌশলগত পরিবর্তন এবং মানুষকে সংযুক্ত করার উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন। এসময় তিনি এসএমই

খাতে ব্যাংটির অবদান এবং উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে সাহায্য করার ব্যাপারেও আশ্বাস দেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম (এফসিএমএ) ব্যাংকটির অতীত ও বর্তমান সকল কর্মীকে তাদের অধ্যবসায়, অভিনবত্ব এবং কঠোর শ্রমের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই সুদৃঢ় ভিত্তিকে পুঁজি করে ‘সেবাই প্রথম’ এই মূলমন্ত্র ও আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আমরা ভবিষ্যতের পানে এগিয়ে যেতে উদ্দীপ্ত।’

(এসএএম/ ২৮ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)