অগ্নি সিস্টেমের ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ  ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড। এরমধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড রয়েছে। ৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ২পয়সা।

৩০ জুন ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৪ টাকা ৮৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০ টায় রাজধানীর স্প্রেক্টা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী  ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

(এসএএম/ ২৮ অক্টোবর ২০১৮)

 


Comment As:

Comment (0)