ইনটেক অনলাইনের ১১ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক অনলাইন লিমিটেড।

ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। এর আগের বছর একই সময় যা ছিল ১.০৯ টাকা।

এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১১.৪৪ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০টায় রাওয়া কনভেনশন সেন্টার, মহাখালী, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।

(কেএইচকে / ২৯ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)