ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এর মধ্যে ১ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৮ টাকা। আর চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৫৬ টাকায়।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ১৮ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
(কেএইচকে / ২৯ অক্টোবর ২০১৮)



