কন্ঠশিল্পী আব্দুল জব্বার এর চিকিৎসায় ইসলামী ব্যাংকের ২ লাখ টাকা অনুদান

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিখ্যাত কন্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জব্বার এর চিকিৎসার জন্য ২ লাখ টাকা প্রদান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা ৫ এপ্রিল ২০১৭, বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে মোহাম্মদ আব্দুল জব্বার এর নিকট অনুদানের এ চেক হস্তান্তর করেন।

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও রিটেইল ইনভেস্টমেন্ট উইং প্রধান মোহাম্মদ মনিরুল মাওলা উপস্থিত ছিলেন।

(শামীম/ ০৬ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)