বর্ষসেরা সাংবাদিকদের পুরস্কার দিল রিহ্যাব

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সাংবাদিকদের পুরস্কার দিয়েছে দেশের আবাসন ব্যবসায়িদের সংগঠন রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ী সাংবাদিকদের হাতে এ পুরস্কার তুলে দেন।

আবাসিক ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব ২০১২ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। এবার রিহ্যাব প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ফটোজার্নালিস্ট এই তিনটি ক্যাটাগরিতে ২২ জন সাংবাদিককে পুরস্কার দিয়েছে। এদের মধ্যে ১০ জন প্রতিবেদক এবং ১২ জন ফটোসাংবাদিক। পুরস্কার হিসেবে বর্ষসেরা সাংবাদিকদের চেক ও ক্রেস্ট দেয়া হয়েছে।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে ২০১৫ সালে দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে  জাগো নিউজের মামুন আব্দুল্লাহসহ রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪ ডট কমে কাজা করছেন। এছাড়া আমাদের সময়ের সিনিয়র স্টাফ রিপোর্টার দুলাল হোসেন, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রহিম শেখ, সংবাদের স্টাফ রিপোর্টার ইয়াসির আরাফাত রিপন এবং ফিনান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার শাহ-আলম নূর।

ইলেকট্রনিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন- দেশ টিভির স্টাফ রিপোর্টার আতিক বাবু, মাই টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার আমিনুল মজলিস ও সময় টিভির স্টাফ রিপোর্টার আতিকুর রহমান তমাল, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার সুশান্ত সিনহা এবং এটিএন নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম কাদের রবু।

ফটোজার্নালিস্টদের মধ্যে পুরস্কার পেয়েছেন- চ্যালেন আই’র চীফ ক্যামেরাপারসান আলি আগজর, এশিয়ান টিভির ডেপুটি ক্যামেরাপারসান সামিরা আহমেদ, একাত্তর টিভির সিনিয়র ক্যামেরাপারসান আবুল কালাম আজাদ, নিউজ টোয়েন্টিফোরের সিনিয়র ক্যামেরাপারসান শাকিল মল্লিক, মোহনা টিভির চীফ ক্যামেরাপারসান ফরহাদ হোসেন, যুগান্তরের চীফ ক্যামেরাপারসান এস এম গোর্কি, বাংলাদেশ প্রতিদিনের চীফ ক্যামেরাপারসান আবু তাহের খোকন, জনকণ্ঠের চীফ ক্যামেরাপারসান হাসানুজ্জামান তরুন, ফোকাস বাংলার ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন কবির জয়, বাংলাভিশনের সিনিয়র ক্যামেরাপারসান জামাল উদ্দিন, এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাপারসান হুমায়ুন কবির এবং এসএ টিভির সিনিয়র ক্যামেরাপারসান এ বি রিমন।

রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, রিহ্যাব নেতা লিয়াকত আলী ভুইয়া ও কামাল মাহমুদ প্রমুখ।

(এসএএম্ ২২ ফেব্রুয়ারি ২০১৭)


Comment As:

Comment (0)