নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যা মামলার আসামী মোবারক গ্রেফতার॥ ২ দিনের রিমান্ড
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর জনপ্রিয় ও স্বর্ণপদক প্রাপ্ত পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার অন্যতম আসামী মোবারক হোসেন মোবাকে গ্রেফতার করেছে নরসিংদী ডিবি পুলিশ। একইসঙ্গে নরসিংদী সদর মডেল থানায় বিভিন্ন মামলার আসামী রেহানুল ইসলাম ভূইয়া লেলিনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে রাজধানীর বনানী ডিওএইএস থেকে তদের গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে পুলিশ মোবারক হোসেন ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে ২ দিনের রিমান্ডাদেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের পুলিশ মেয়র লোকমান হত্যা মামলার অন্যতম আসামী মোবারক হোসেন অবস্থান নিশ্চিত হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার ও জাকারিয়া আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রাজধানীর বনানী ডিওএইএস থেকে তাদের গ্রেফতার করে। মোবারক হোসেন মোবা লোকমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী। সে লোকামন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। পরে বুধবার দুপুরে মোবারকের দেওয়া তথ্যো ভিত্তিতে তাকে সাথে নিয়ে পুলিশ শহরের ব্রাহ্মন্দীস্থ তার শশুরবাড়ীতে অভিযান চালায়। এসময় পুলিশ সেখান থেকে দু’টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে।
এদিকে পুলিশ বুধবার বিকেলে ১০ দিনে রিমান্ড আবেদন করে মোবারক হোসেনকে নরসিংদী অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট শামীমা আক্তারের আদালতে হাজির করে। আবেদনের প্রেক্ষিতে আদালতের বিজ্ঞ বিচারক ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১ নভেম্বর সন্ত্রাসীরা শহরের জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করে প্রকাশ্যে গুলি করে জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেনকে হত্যা করে। ব্যাপক জনপ্রিয়তার কারণে দ্বিতীয়বারের মতো পৌর মেয়র নির্বাচিত হওয়ার মাত্র আট মাসের মাথায় তাকে নির্মমভাবে খুন হতে হয়। স্পর্শকাতর ওই হত্যাকান্ডের ঘটনা মনে হলে আজও হতচকিয়ে উঠেন নরসিংদীবাসী।
আগামীকাল ১লা নভেম্বর নরসিংদীর জনপ্রিয় লোকমান হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী। এর মাত্র একদিন আগে লোকমান হত্যার অন্যতম পরিকল্পনাকারী ও তার সহযোগী লেলিনকে গ্রেফতার করা হলো।
নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন তাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আসামী অবস্থান নিশ্চিত হয়ে হয়ে তাদেরকে গ্রেফতার করি। পরে মোবারকের দেওয়া তথ্যে ভিত্তিতেই অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।
(এসএইচআর/এসএএম/ ৩১ অক্টোবর ২০১৮)



