নরসিংদীতে গ্রেফতারকৃত লেলিনের কাছ থেকে পিস্তলসহ গুলি উদ্ধার
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা : নরসিংদীর জনপ্রিয় মেয়র লোকমান হত্যার পরিকল্পনাকারী মোবারক হোসেনের সঙ্গে গ্রেফতার হওয়া সাবেক ছাত্রলীগ নেতা রেহানুর রহমান লেলিনের কাছ থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে নরসিংদী শহরের সাটিরপাড়ার বকুলতলা এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মোবার সাথে রিমান্ড নেওয়া লেলিনকে সে সময় পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে সে। পরে পুলিশ তার স্বীকারুক্তি অস্ত্র উদ্ধারে নামে। পুলিশের উপ-পরিদশক জহিরুল ইসলাম ও মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল তাকে সাথে নিয়ে। শহরের সাটির পাড়ার বকুলতলা মহল্লার চান্দু মিয়ার বাড়ীর পেছনের দেয়ালের পাশে বালুর ভিতর থেকে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন বের করে দেয় লেলিন নিজেই।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর লোকমান হত্যা মামলার অন্যতম আসামী মোবারক হোসেন মোবার সাথে একই রুম থেকে লেলিনকেও গ্রেফতার করে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসের ১০ তারিখে নরসিংদীর শহরতলীর পুরান পাড়ার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। তবে এব্যাপারে জেলা পুলিশের পদস্ত কোন কমকতার কাছ থেকে সত্যতা নিশ্চিত করা হয়নি।
(এসএইচআর/এসএএম/ ০৩ নভেম্বর ২০১৮)



