রায়পুরায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আবুল বাশারের মতবিনিময় সভা

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তাঃ নরসিংদীর রায়পুরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নরসিংদী-৫ রায়পুরা আসন থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের সাধারন সম্পাদক মো: আবুল বাশার।

সংবাদ সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষনা করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে রায়পুরা উপজেলা সাংবাদিক ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ ঘোষনা দেন তিনি।

লিখিত বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী মৎসজীবী লীগের সাধারন সম্পাদক মোঃ আবুল বাশার বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে ছাত্র জীবন থেকেই আওয়ামীলীগের রাজনিতির সাথে সম্পৃক্ত। দলের র্দূদিনে রাজপথের আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। দলের নির্দেশনার অংশ হিসেবে এলাকায় কাজ করতে এসেছি। ইতিমধ্যেই সরকারের উন্নয়নের কর্মকান্ড জানান দিতে সাধারন মানুষের ঘরে ঘরে যাচ্ছি। তিনি দলীয় মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হলে রায়পুরায় দূর্গম চরাঞ্চলের দীর্ঘদিনে বিবদমান টেঁটাযুদ্ধ বন্ধ করতে বলিষ্ঠ পদক্ষেপ নিবেন সেই সাথে রায়পুরা উপজেলার উন্নয়নে কাজ করবেন বলে তিনি জানান।  এসময় তিনি গনমাধ্যমের সহযোগীতার আহব্বান জানান।

রায়পুরা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুণ অর রশিদের পরিচালনায় মত বিনিময় সভা উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক মোল্লা, আজাহারুল ইসলাম। এসময় জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(এসএইচআর/এসএএম/ ০৮ নভেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)