ইউসিবি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের বেসরকারি খাতের অন্যতম বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. শওকত জামিল। এর আগে তিনি এই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্বরত ছিলেন।

শাখা ব্যবস্থাপক হিসাবে ২০ বছরসহ ব্যাংকিং এর নানা ক্ষেত্রে সুদীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতালব্ধ শওকত জামিল ১৯৮৩ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসাবে যোগদান করেন। তিনি জেনারেল ব্যাংকিং, ফরেন এক্সচেঞ্জ, ক্রেডিট, ট্রেজারি, জেনারেল সার্ভিসেস, ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স সহ ব্যাংকের বিভিন্ন ব্যবস্থাপনা পর্যায়ে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমএসএস ডিগ্রি অর্জন করেন। শওকত জামিল দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করছেন। তিনি ১৯৯৭ সালে জাপানের ওসাকায় অনুষ্ঠিত ‘ফিন্যন্স অ্যান্ড ব্যাংকিং ম্যানেজমেন্ট ফর সাউথ এশিয়া ফেডারেশন অফ এওটিএস এলামনাই সোসাটিজ’ বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন।

(এসএএম/ ১৩ নভেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)