গাজীপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন চান মনির হোসেন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন চেয়েছেন সাবেক ছাত্রনেতা মো: মনির হোসেন। কালিগঞ্জ ও কাপাসিয়া (আংশিক) থানা নিয়ে গঠিত গাজীপুর জেলার অন্যতম এই আসন।

মো: মনির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রিয় সংসদের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচার এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলনের অকূতভয় এই সৈনিক রাজনৈতিক জীবনে বহু হামলা-মামলার শিকার হয়েছেন এবং একাধিকবার কারা নির্যাতিত হয়েছেন। রাজনীতির বাইরেও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

 

জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী তরুন এই নেতা লক্ষ্যে পৌছাতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

(এমআইআর/এসএএম/ ১৭ নভেম্বর ২০১৮)

 


Comment As:

Comment (0)