নরসিংদী-২ আসনে বিএনপির মনোনয়ন চান অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদী-২ (পলাশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন চেয়েছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া। পলাশ ও নরসিংদী সদর (আংশিক) থানা নিয়ে গঠিত নরসিংদী জেলার অন্যতম এই আসন। প্রাচীনকাল থেকেই শিল্পোন্নত এলাকা হিসেবে পরিচিত এই আসন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও ছাত্রদল কেন্দ্রিয় সংসদের সাবেক নেতা। স্বৈরাচার এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলনের অকূতভয় এই সৈনিক বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী।

তিনি ৯০ এর দশকে পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি হিসেবে এক যুগেরও অধিক সময় সুনামের সহিত দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত।

আইন পেশায় সম্পৃক্ত অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে পরপর দুইবার এবং সভাপতি হিসেবে দুইবার বিপুল ভোটে জয়লাভ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি গরীব ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সেবা দিয়ে আসছেন।

এরআগেও ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৭ সালে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু মনোননয়ন না পেলেও দলীয় ও সামাজিক কার্যক্রমে নিজেকে গভীরভাবে জড়িয়ে রেখেছেন তিনি।

রাজনীতির বাইরেও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

ব্যক্তিগত জীবনে এককণ্যা ও এক পুত্র সন্তানের জনক তিনি। তার সহধর্মীনী অ্ধ্যাপিকা সেলিনা বেগম নরসিংদী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত।

শহীদ প্রেসিডেন্ট জিয়িউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী এই নেতা লক্ষ্যে পৌছাতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

(এমআইআর/এসএএম/ ১৭ নভেম্বর ২০১৮)

 


Comment As:

Comment (0)