১৮ কোম্পানির লেনদেন বন্ধ বৃহস্পতিবার
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী ২২ নভেম্বর, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ১৮ কোম্পানির শেয়ার লেনদেন।
কোম্পানিগুলো হলো- ইমাম বাটন, বসুন্ধরা পেপার মিলস, কনফিডেন্স সিমেন্ট, সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী, ড্যাফোডিল কম্পিউটারস, ডেসকো, দেশবন্ধু পলিমার, ফরচুন সুজ, হাওয়েল টেক্সটাইল, কোহিনুর কেমিক্যাল, খুলনা পাওয়ার, মোজাফফর হোসেন স্পিনিং, এমএল ডাইং, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আরএসআরএম, এসকে ট্রিমস ও উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরী লিমিটেড।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ২২ নভেম্বর, বৃহস্পতিবার এসব কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
রেকর্ড ডেটের পর আগামী ২৬ নভেম্বর, রোববার কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।
(কেএইচকে / ২০ নভেম্বর ২০১৮)



