নরসিংদী জেলা আইনজীবী সমিতির নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক তারেক
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে জেলা বারের সিনিয়র আইনজীবি মো: শাহজাহান মিয়া সভাপতি ও তারেক মোহাম্মদ লুৎফর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার জেলা আইনজীবি সমিতির কার্যালয়ে উৎসবমুখোর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহন চলে। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
সমিতির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি মো: আলমগীর হোসেন, সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোস্তাক, কোষাধ্যক্ষ পারভীন আক্তার, সহ সম্পাদক (লাইব্রেরি) সালাহউদ্দিন খন্দকার সোহেল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো: আবদুল আজিজ মিয়া, সদস্য আয়েশা আক্তার চম্পা, সবিতা রায়, মাসুদ মিয়া, শেখ শাকিল।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, নরসিংদী জেলা আইনজীবী সমিতির ২০১৯ নির্বাচনে মোট ১১ পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এরমধ্যে সদস্য পদে ৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়। সমিতির মোট ভোটার সংখ্যা ৩৯৬ জন। এর মধ্যে ৩৯২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
নির্বাচনে সভাপতি পদে মো: শাহজাহান মিয়া অপর প্রার্থী পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: ফজলুল হককের চেয়ে ৪৬ ভোট বেশী পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে তারেক মোহাম্মদ লুৎফর রহমান তার প্রতিদ্বন্ধি প্রার্থী খন্দকার আতাউর রহমানকে ৪ ভোটে পরাজিত করেন । নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক পিপি আবদুল হান্নান ভূইয়া।
(এসএইচআর/এসএএম/ ২৪ নভেম্বর ২০১৮)



