কুমিল্লা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মোরতাজুল করিম বাদরু
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন খন্দকার মো: মোরতাজুল করিম বাদরু।
মঙ্গলবার বিএনপি চেয়ারপর্সনের রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের চিঠি গ্রহন করেন তিনি।
মোরতাজুল করিম বাদরু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রিয় সংসদের সাবেক নেতা। স্বৈরাচার এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথের পরিক্ষিত এ নেতা বর্তমানে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় সংসদের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
একাদশ জাতীয় নির্বাচনে লক্ষ্যে পৌছাতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন মোরতাজুল করিম বাদরু। নির্বাচিত হলে জনগনের কল্যানে নিজেকে উৎসর্গ করবেন বলে জানান এ নেতা।
(এমআইআর/এসএএম/ ২৭ নভেম্বর ২০১৮)



