মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন আনিসুর রহমান খোকন
মাদারীপুর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক ছাত্র নেতা আনিসুর রহমান তালুকদার খোকন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার বিকেলে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলামের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দলের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ও মোটরসাইকেল শোডাউন করে উপজেলা চত্ত্বরে জড়ো হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মাদারীপুর জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক জামিনুর হোসেন মিঠু, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিকসহ অন্যান্যরা।
(এমআইআর/এসএএম/ ২৮ নভেম্বর ২০১৮)



