গ্লাক্সো স্মিথক্লাইনের নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত পাণ্ডে

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লাক্সো স্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন প্রশান্ত পাণ্ডে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১লা ডিসেম্বর, শনিবার থেকে প্রশান্ত পাণ্ডে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন।

এর আগে প্রশান্ত পাণ্ডে গ্লাক্সো স্মিথক্লাইনের জেনারেল ম্যানেজার, মায়ব্যান (মিয়ানমার, বাংলাদেশ এবং নেপাল) হিসেবে কর্তব্যরত ছিলেন।তিনি গ্ল্যাক্সোস্মিথক্লাইন ইন্ডিয়ায় নিউট্রিশন এবং ডাইজেস্টিভ হেলথ, এক্সপার্ট অ্যান্ড মার্কেটিং এক্সিলেন্স (এনএইচডি) বিভাগের মার্কেটিং প্রধান হিসেবেও নিয়োজিত ছিলেন। প্রশান্ত পান্ডে ২০০৮ সালে হেলথ ফুড ড্রিংকস বিভাগের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি ২০১৩ সালে ফ্যামিলি নিউট্রিশন বিভাগের প্রধান ছিলেন।

(কেএইচকে / ২৯ নভেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)