নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ আটক

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎকে আদালত  থেকে জামিন পাওয়ার পরও পুলিশ তাকে ছাড়েনি। নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পাওয়ার পর বের হওয়ার সময় আদালত চত্বর থেকেই তাকে আটক করে নরসিংদী মডেল থানা পুলিশ । তাকে অন্য একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

নরসিংদী জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু জানান, নরসিংদী মডেল থানা পুলিশের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ। ওই মামলা খায়রুল কবির খোকনের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিলেও অপর জন মহসীন হোসেন বিদ্যুৎ মামলায় উল্লেখিত তারিখে কারাবন্দি থাকায় তাকে জামিন প্রদান করেন। জামিন পেয়ে মহসীন হোসেন বিদ্যুৎ আদালত হতে বের হয়ে আসার সময় নরসিংদী জজ কোর্টের সামনে থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে থানায় খবর নিলে পুলিশ তাকে অন্য একটি মামলা গ্রেফতার করেছে বলে জানান।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহরিয়ার আলমের সাথে যোগাযোগ করলে তিনি এর সত্যতা স্বীকার করেছেন।

(এসএইচআর/এসএএম/ ২৯ নভেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)